Paperback, Debmalya Karmakar, Collection of Horror Stories
মৃত্যুর উৎস: নৈহাটির বুকে হঠাৎই নেমে আসে এক অজানা আতঙ্ক। কোন এক অজ্ঞাত শক্তির বশে এসে নিজেকেই মারতে শুরু করে মানুষ। এর থেকে রেহাই পাওয়ার কি কোনও রাস্তা রয়েছে?
বৃত্তা রাক্ষসী: অনলাইনে একটা বই অর্ডার করে অংশু ডেলিভারি পায় অন্য একটা বই। এই বইটা অন্যান্য বইয়ের থেকে অনেকটাই আলাদা ও রহস্যজনক। কী লুকিয়ে আছে সেই বইয়ের পাতায়?
গঙ্গার হোটেল: এক কুয়াশা ভরা শীতের রাতে জঙ্গলের রাস্তা দিয়ে ফিরছিল দুই বন্ধু। প্রাকৃতিক দুর্যোগের কারণে তাঁদের আশ্রয় নিতে হল একটা নির্জন হোটেলে। এরপর কী ঘটতে চলেছে তাদের সঙ্গে?
প্রেতবাড়ি: ঋতুজা আর কৌশানী ভাড়া নেয় নর্থ ক্যালকাটার একটা পুরোনো বাড়ি। ক’দিন পর থেকেই তাদের সামনে একের পর এক জাল বাঁধতে থাকে রহস্য। কী লুকিয়ে আছে সেই বাড়ির অন্দরমহলে?
ডুমরি: রূপসা ও সৌরভ তাদের ছোট্ট মেয়ে মিনিকে নিয়ে ফিরে আসে নিজের পূর্বপুরুষের আদি বাড়ি কৃষ্ণনগরে। সেখানে আসার পর থেকেই পুতুলবাড়ির বুকে নেমে আসে আতঙ্কের ছায়া। কাকে এত ভয় এই এলাকার লোক?
Others
Signup for our newsletter