Hardcover, Suchitra Bhattacharya
প্রেম যখন দ্বন্দ্ব-টানাপোড়েনে বুদ্বুদের মতো হারিয়ে যায় জীবন-নদীর স্রোতে, তখন কীই বা পড়ে থাকে! তখন বর্ণময় জীবন মুহূর্তে বিবর্ণ হলুদ পাতা, তখন গভীর বিষাদে মন লুকোতে চায় নিজের মধ্যে। অথবা আশ্রয় চায় অন্য কোথাও, অন্য কোনোখানে। মানব-মানবীর প্রেম থেকে অপ্রেম নিয়ে গভীর অনুভবের পঁচিশটি গল্প, যে বৃত্তে সম্পূর্ণ হয় মানবজীবন।
আমি মাধবী, সামনে সমুদ্র, ভিনদেশ, বর্ণবিবর্ণ, নীল পাখি, আছি..., রূপকথার জন্ম, বুকের কথা, যখন দুজনে একা, দুই নারী, একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, অচেনা ত্রিভুজ, ময়না তদন্ত, অন্য জীবন, ভালোবাসা অথবা..., আত্মহত্যার পরে, নারীতান্ত্রিক, আজ্জান, অপ্রেম, অশরীরি সভা, ঝিনুক খোঁজার বেলায়, মানুষ যেমন, বান্টি বাবলি আর সে, এপার ওপার, হায় প্রেম।
Suchitra Bhattacharya
সুচিত্রা ভট্টাচার্য-এর জন্ম ভাগলপুরে, ২৫ পৌষ ১৩৫৬ (১০ জানুয়ারি, ১৯৫০)। স্কুল ও কলেজ জীবন কেটেছে দক্ষিণ কলকাতায়। কলেজে ঢোকার সঙ্গে সঙ্গে বিবাহিত জীবনের শুরু। আবার কলেজে পড়তে পড়তেই চাকরি জীবনে প্রবেশ। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর আকর্ষণ অনুভব করতেন। তবে লেখালেখিতে মনোযোগী হয়েছেন সত্তর দশকের শেষভাগ থেকে। নারীদের একজন হয়ে তাদের নিজস্ব জগতের যন্ত্রণা, সমস্যা আর উপলব্ধির কথা লিখতে আগ্রহী তিনি। সুচিত্রার লেখাতে বারবারই ঘুরে-ফিরে আসে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের আত্মিক দিক, নানান জটি লতা। এ যাবৎ প্রকাশিত তাঁর উপন্যাসগুলির মধ্যে ‘কাছের মানুষ’ বৃহত্তম রচনা। নানা পুরস্কারে ভূষিতা হয়েছেন। ‘দহন’ উপন্যাসের জন্য কর্নাটকের শাশ্বতী সংস্থা থেকে পেয়েছেন নন্জনাগুড়ু থিরুমালাম্বা জাতীয় পুরস্কার, ১৯৯৬। অন্যান্য পুরস্কারের মধ্যে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবনমোহিনী পদক, শরৎ সাহিত্য পুরস্কার, দ্বিজেন্দ্রলাল পুরস্কার, শৈলজানন্দ পুরস্কার, তারাশঙ্কর পুরস্কার, কথা পুরস্কার, সাহিত্য সেতু পুরস্কার প্রভৃতি। প্রয়াণ: ১২ মে ২০১৫।
Suchitra Bhattacharya
| Binding |
Hard Cover with Jacket |
|---|---|
| ISBN |
9788183743877 |
| No. of pages |
300 |
সুচিত্রা ভট্টাচার্য-এর জন্ম ভাগলপুরে, ২৫ পৌষ ১৩৫৬ (১০ জানুয়ারি, ১৯৫০)। স্কুল ও কলেজ জীবন কেটেছে দক্ষিণ কলকাতায়। কলেজে ঢোকার সঙ্গে সঙ্গে বিবাহিত জীবনের শুরু। আবার কলেজে পড়তে পড়তেই চাকরি জীবনে প্রবেশ। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর আকর্ষণ অনুভব করতেন। তবে লেখালেখিতে মনোযোগী হয়েছেন সত্তর দশকের শেষভাগ থেকে। নারীদের একজন হয়ে তাদের নিজস্ব জগতের যন্ত্রণা, সমস্যা আর উপলব্ধির কথা লিখতে আগ্রহী তিনি। সুচিত্রার লেখাতে বারবারই ঘুরে-ফিরে আসে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের আত্মিক দিক, নানান জটি লতা। এ যাবৎ প্রকাশিত তাঁর উপন্যাসগুলির মধ্যে ‘কাছের মানুষ’ বৃহত্তম রচনা। নানা পুরস্কারে ভূষিতা হয়েছেন। ‘দহন’ উপন্যাসের জন্য কর্নাটকের শাশ্বতী সংস্থা থেকে পেয়েছেন নন্জনাগুড়ু থিরুমালাম্বা জাতীয় পুরস্কার, ১৯৯৬। অন্যান্য পুরস্কারের মধ্যে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবনমোহিনী পদক, শরৎ সাহিত্য পুরস্কার, দ্বিজেন্দ্রলাল পুরস্কার, শৈলজানন্দ পুরস্কার, তারাশঙ্কর পুরস্কার, কথা পুরস্কার, সাহিত্য সেতু পুরস্কার প্রভৃতি। প্রয়াণ: ১২ মে ২০১৫।
Signup for our newsletter