Hardcover , Sanjib Chattopadhyay
বাঁকুড়ার বুকে বিষ্ণুপুর। এক সময় মল্ল রাজারা এখানে গড়ে তুলেছিলেন স্বপ্নের এক রাজ্যপাট। সময় তাঁদের অনেকটা সুযোগ দিয়েছিল সুন্দর এক রাজ্যপাট গড়ে তোলার। প্রকৃতি দিয়েছিল সুরক্ষা। বহিঃশত্রুর আক্রমণ থেকে নিরাপত্তা। মল্লরাজাদের বীরত্ব, সৌন্দর্যবোধ, সুযোগ্য শাসন, স্বপ্ন, সব একত্রিত হয়েছিল বিষ্ণুপুরের গৌরবগাথায়। কিন্তু সে আর ক’দিনের জন্যে! ১৮০৫ সালেই সব শেষ। ভেসে গেল রাজ্যপাট। কুলদেবী মা মৃন্ময়ী, হাম্বিরের মদনমোহন কেউই পারলেন না কালের অট্টহাসি সংযত করতে। ২,১৫,০০০ টাকায় রাজ্যপাট, যথা সর্বস্ব নিলামে কিনে নিলেন বর্ধমানের মহারাজ। এই গ্রন্থটির উপজীব্য ‘গুপ্ত বৃন্দাবন’। দক্ষিণেশ্বরের ঠাকুর বলেছিলেন। গুপ্ত বৃন্দাবন তো লুপ্ত হবার নয়।…
সঞ্জীব চট্টোপাধ্যায়ের সোনার কলমে কালের অতলে ঢাকা পড়ে থাকা বিষ্ণুপুর যেন জীবন্ত হয়ে উঠেছে এই গ্রন্থে ।
Sanjib Chattopadhyay
১৯৩৬ সালে কলকাতার উপকণ্ঠে জন্ম। বিজ্ঞানের স্নাতক। বিজ্ঞান থেকে পরে কলাবিষয়ে সরে আসেন। শিক্ষকতা করেছেন। রাসায়নিক হিসাবে কিছুকাল কর্মরত ছিলেন একটি বড় রাসায়নিক সংস্থায়। পরবর্তীকালে ক্ষুদ্র ও কুটির শিল্পে র উন্নয়নকল্পে যুক্ত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিল্পোন্নয়ন বিভাগে। রামকৃষ্ণ মিশনের মুখপত্র ‘উদ্বোধনে’ স্বামী শ্ৰদ্ধানন্দের আশ্রয়ে সম্পাদনার হাতেখড়ি। পশ্চিমবঙ্গ সরকারে শিল্প বিভাগে থাকাকালীন শিল্প-সাংবাদিকতার শুরু। শিল্প-মুখপত্রের সম্পাদনা। বেতার ও দূরদর্শনের মাধ্যমে শিল্পপ্রচার। ক্রমে আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর সঙ্গে যুক্ত হবার সৌভাগ্য। প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঞ্চাশ অধিক। সাহিত্যের প্রায় সর্ব বিভাগেই বিচরণ। ১৯৮১ সালে পেয়েছেন আনন্দ পুরস্কার।
Sanjib- Chattopadhyay
| Binding |
Hard Cover with Jacket |
|---|---|
| ISBN |
9789393171047 |
| No. of pages |
119 |
১৯৩৬ সালে কলকাতার উপকণ্ঠে জন্ম। বিজ্ঞানের স্নাতক। বিজ্ঞান থেকে পরে কলাবিষয়ে সরে আসেন। শিক্ষকতা করেছেন। রাসায়নিক হিসাবে কিছুকাল কর্মরত ছিলেন একটি বড় রাসায়নিক সংস্থায়। পরবর্তীকালে ক্ষুদ্র ও কুটির শিল্পে র উন্নয়নকল্পে যুক্ত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিল্পোন্নয়ন বিভাগে। রামকৃষ্ণ মিশনের মুখপত্র ‘উদ্বোধনে’ স্বামী শ্ৰদ্ধানন্দের আশ্রয়ে সম্পাদনার হাতেখড়ি। পশ্চিমবঙ্গ সরকারে শিল্প বিভাগে থাকাকালীন শিল্প-সাংবাদিকতার শুরু। শিল্প-মুখপত্রের সম্পাদনা। বেতার ও দূরদর্শনের মাধ্যমে শিল্পপ্রচার। ক্রমে আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর সঙ্গে যুক্ত হবার সৌভাগ্য। প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঞ্চাশ অধিক। সাহিত্যের প্রায় সর্ব বিভাগেই বিচরণ। ১৯৮১ সালে পেয়েছেন আনন্দ পুরস্কার।
Signup for our newsletter